শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই আঙুল প্রদর্শন কান্ডের ব্যাখ্যা দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক : অনেকেই ঘটনাটা হয়তো ভুলেই গেছেন। বিশেষ করে বিরাট কোহলির পাড় ভক্তরা তো বটেই। কিন্তু কোহলি বিদ্বেষীরা কি আর ২০১২ সালের সিনডি টেস্টের কথা ভুললেন কখনো? অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা দেখিয়ে তুলুমভাবে বিতর্কিত হয়েছিলেন কোহলি। তা ভারত অধিনায়ক কি ভুলে গেছেন কথাটি? মোটেই না। এতো দিন পর সেই ঘটনার প্রসঙ্গ টেনেছেন কোহলি নিজেই। উইজডেন ক্রিকেট মান্থলিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই আঙুল প্রদর্শন কা-ের ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। এমনকি ম্যাচ রেফারির কাছে ক্ষমা চেয়ে পার পাওয়ার কথাও অকপটে বলেছেন কোহলি।

ব্যাট হাতে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে তার জুড়ি মেলা ভার। সময়ের অন্যতম সেরা তো বটেই, বিরাট কোহলি যেভাবে ছুটে চলেছেন তাতে এক সময় সর্বকালের সেরাদের কাতারে যে বসে যাবেন এতে দ্বিমত করার কেউ নেই। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হন কোহলি। ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে নেতৃত্ব পান ওয়ানডে ও টি-টুয়েন্টি দলেরও। অধিনায়ক কোহলিও মাঠে কোনো কিছুতেই প্রতিপক্ষকে এতটুকু ছাড় দিতে নারাজ। কিন্তু বিতর্কিত কা-ে শিরোনামও কম হন না কোহলি।
যেমনটা হয়েছিলেন ২০১২ সিডনি টেস্টে। সেবার টেস্ট শেষে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ডেকে পাঠান তাকে। ঘটনাটার ব্যাখা শোনা যাক কোহলির জবানিতেই, ‘এই একটা জিনিস খুব মনে রাখার মতো যখন আমি সিডনিতে অনেক বেশি অস্ট্রেলিয়ান দর্শকদের ঝাঁঝের মধ্যে পড়েছিলাম। আমি এসময় দর্শকদের মধ্যমা দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলি। ম্যাচ রেফারি (রঞ্জন মাদুগালে) পর দিন আমাকে তার রুমে ডেকে পাঠান। আমি জিজ্ঞেস করি কি হয়েছে। তিনি বলেন, ‘‘গতকাল বাউন্ডারি লাইনে কি হয়েছিল।’’ আমি বলেছিলাম, ‘‘কিছু না’’।’

এরপর? কোহলি থামেন না। খুলে বলেন পুরোটা, ‘তখন সে (ম্যাচ রেফারি) আমার দিকে খবরের কাগজ ছোড়ে মারেন। সেখানে আমার মধ্যমা প্রদর্শনের বড় ছবি ছাপা হয়েছিল। আমি তখন বলি, ‘‘আমি দুঃখিত। দয়া করে আমাকে নিষিদ্ধ করবেন না।’’

এই ঘটনা যে নিজেকে শুধরাতে সাহায্য করেছে কোহলিকে সেটিই যেন বলতে চেয়েছেন তিনি। একারণেই বোধ হয় নিজেকে মাঝে মধ্যেই তা নাড়া দেয় বলে প্রথমে উল্লেখ করলেন কোহলি। ব্যাট হাতে খুনে চরিত্রের কোহলির মনে কোমল অংশও আছে তাহলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়