শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রিপল এক্স ফোরেও দীপিকা

বিনোদন ডেস্ক : হলিউডে পদার্পণ আগেই হয়েছিল দীপিকা পাড়ুকোনের। ভিন ডিজেলের বিপরীতে হলিউড সিনেমা ‘ট্রিপিল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ এর মাধ্যমে হলিউডে চমক দেখিয়েছিলেন আবেদনময়ী এ বলিউড অভিনেত্রী।

এর মধ্যেই জানা গেছে নতুন খবর। আবারও নাকি হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। হলিউডের এ বিখ্যাত সিনে সিরিজের চতুর্থ পর্বেও নাকি দেখা যাবে দীপিকাকে।

বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি জনপ্রিয় এ তারকা। তবে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম চতুর্থ পর্বে অভিনয়ের বিষয়টি ঢালাওভাবে প্রকাশ করেছে। এদিকে ‘ট্রিপল এক্স ৪’-এ দীপিকা থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক ডি জে কারুসো।

কিছুদিন আগে শোনা গিয়েছিল ‘ট্রিপল এক্স ৪’-এ অভিনয় করবেন গায়ক রয় ওয়াং (ফাইটিং বয়েজ ব্যান্ডের গায়ক)। পরিচালক ডি জে কারুসো নিজেই টুইটারে এই তথ্য জানিয়েছিলেন। এবার দীপিকা থাকবেন বলেও টুইটারে জানিয়েছেন পরিচালক ডিজে কারুসো।

  • সর্বশেষ