শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি সেনাপ্রধান

আনন্দ মোস্তফা: ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ রোববার তিন দিনের সফরে পাকিস্তান আসছেন।

মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাকেরির সাথে উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধিদলও থাকবে। পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার আমন্ত্রণে এই সফর হচ্ছে বলে ইরানি বার্তা সংস্থা ইরনা শনিবার জানিয়েছে।

জেনারেল বাকেরির সফরকালে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অবস্থান, সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী স্থান পাবে।

প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক বাড়াতে জেনারেল বাজওয়া গত নভেম্বরে ইরান সফর করেছিলেন। সাউথ এশিয়া মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়