কেএম হোসাইন : অনেক মিডিয়ায় নিশ্চিত করে ফেলেছে রোনালদো চলে যাচ্ছেন জুভেন্টাসে। কিন্তু সেই বিষয় অনেক দূর গড়ালেও এখন পর্যন্ত হয়নি দুই ক্লাবের মধ্যকার চুক্তি। আশা করা যাচ্ছে গ্রীষ্মের এই ট্রান্সফারেই রোনালদো চলে যাচ্ছেন।
স্প্যানিশ পত্রিকা দ্যি মার্কাতে আজ এক ভিডিওবার্তায় আসেন রোনালদো। সেই ভিডিওবার্তায় রোনালদো বলেন ,’ আসলে আমার ছোটকাল থেকেই ইচ্ছে ছিলো জুভেন্টাসে খেলা। একসময় এই ক্লাবে ঐতিহ্য ব্যাপক ছিলো। এই ক্লাবে অসংখ্যক গ্রেট খেলোয়াড়রা খেলে গিয়েছে।’
রোনালদো আরো বলেন ,’ সবাইকে ধন্যবাদ যারা আমাকে তুরিনে দেখতে এসেছিলেন। আমি আসলেই তাদেরকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ইতালিতে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’বিডি২৪রিপোর্ট