শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) গভীর রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (৩০) ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সুমন সরদার ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করে গভীর রাতে বাড়ি ফেরেন। দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

Advertisement

পরিবারের সদস্যদের ভাষ্য, একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে সুমন আত্মহত্যা করেন।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের পাশাপাশি প্রিয় দলের পরাজয়েও তিনি মানসিকভাবে হতাশ ছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুর রহমান বলেন, সুমন আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। তবে তিনি ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • সর্বশেষ