শিরোনাম
◈ মূলধন সংকটে বন্ধের মুখে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চার শাখা ◈ চীনে জ্বালানির দাম ১২% বৃদ্ধি, বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে চাপ ◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

স্পোর্টস ডেস্ক : ​ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ৩১-২৩ পয়েন্টে ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের খাদিজা।

​ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যায়। প্রথমার্ধে বাংলাদেশ স্কোরে লিড ধরে রাখলেও নেপালও দারুণভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। ম্যাচের ১০ মিনিটে নেপালকে প্রথমবারের মতো অলআউট করে এক পর্যায়ে ১৭-১০ পয়েন্টের বড় ব্যবধানে সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ।

​তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেপালি খেলোয়াড়রা। একটি সফল সুপার রেইড থেকে তিন পয়েন্ট আদায় করে ব্যবধান কমিয়ে আনে তারা। প্রথমার্ধের খেলা শেষে ১৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।  

​বিরতির পর বাংলাদেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও নেপালও ম্যাচে ফেরার লড়াই অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা সিরিজে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।  

​খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন।  

​পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছিল নেপাল। আগামীকাল বিকেল চারটায় একই ভেন্যুতে গড়াবে সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়