শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১০:৫২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত পলাতক

নড়াইল সদরে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই যুবক পলাতক রয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

 অভিযুক্ত যুবকের নাম রবিউল সিকদার ওরফে রবি (৩০)। তিনি ওই এলাকার আতিয়ার সিকদারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত শিশুর পরিবার জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল ওই শিশু। এ সময় রবিউল তাকে ডেকে নিয়ে যান। বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝে থেকে শিশুটির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পরিবারের অভিযোগ, যে ঘরটিতে শিশুটির মরদেহ পাওয়া গেছে, সেখানে রবিউল একাই থাকতেন। আগে তার স্ত্রী ও সন্তান থাকলেও বর্তমানে তারা রবিউলকে ছেড়ে চলে গেছেন। সেই ফাঁকা ঘরটিতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছেন রবিউল। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
 
নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ‘পাঁচ বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি খুবই নৃশংস একটি ঘটনা। প্রাথমিকভাবে আমরা আসামিকে শনাক্ত করেছি। তাকে গ্রেফতারে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।’

  • সর্বশেষ