শিরোনাম
◈ মাইলস্টোন ট্র্যাজেডি: আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সহপাঠী-শিক্ষকরা ◈ মূলধন সংকটে বন্ধের মুখে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চার শাখা ◈ চীনে জ্বালানির দাম ১২% বৃদ্ধি, বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে চাপ ◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে অবৈধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, পুড়িয়ে ধ্বংস সাড়ে ৭ লাখ টাকার চায়না দুয়ারি

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (চাই জাল/রিং জাল) জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাউফল উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৫০টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

জাল ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) তপন মজুমদার, বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এবং নৌপুলিশের সদস্যরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে বাউফলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়