শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টাইনরা চান, মেসিরা খেলুন বাংলাদেশের সঙ্গে

স্পোর্টস ডেস্ক: ম্যারাডোনার সাড়া জাগানো আত্মজীবনী ‘এল ডিয়েগো’র শুরুতেই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গের সূত্র ধরে এসেছে বাংলাদেশের নাম। মূল স্প্যানিশ থেকে বইটি ইংরেজিতে অন্বুাদ করেছেন সাংবাদিক মার্সেলা মোরা আরাউজো। বইটি শুরুই হয়েছে আরাউজোর ভূমিকা দিয়ে। সেখানে তিনি লিখেছেন, ‘মনে আছে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হয়ে কাজ করার সময় একটা প্রতিবেদন নিয়ে গবেষণা করছিলাম। সে সময় খুঁজে পেয়েছি, ১৯৯৪ বিশ্বকাপে ম্যারাডোনাকে যখন নিষিদ্ধ করা হলো, একজন বাংলাদেশি সে ঘটনার জের ধরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে সেটি রীতিমতো গণ-আত্মহত্যার চেষ্টায় রূপ নেয়।’

আর্জেন্টাইন ফুটবল দলকে বাংলাদেশের মানুষ যে কতটা ভালোবাসে, তার ছোট্ট একটা নমুনা এটি। ব্রাজিল নিয়েও উন্মাদনা আছে যথেষ্ট, কিন্তু আর্জেন্টিনা নিয়ে মাতামাতিই যেন তুলনামূলকভাবে বেশি। আর সেই উন্মাদনার খবর এখন দেশ-মহাদেশ পেরিয়ে পৌঁছে গেছে আর্জেন্টিনা-ব্রাজিলেও। কিছুদিন আগেই ব্রাজিলের তিনজন সাংবাদিক এসেছিলেন নেইমার-কুতিনহোদের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা অনুভব করতে। আর্জেন্টাইনরা আগেই এই ভালোবাসার কথা জানলেও এবার ঘটেছে দারুণ চমকপ্রদ ঘটনা। বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে তারা এতটাই বিহ্বল যে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনে তারা একটা পিটিশনই করে ফেলেছে। পিটিশনটির বিষয়, আর্জেন্টিনা যেন মেসি-মাচেরানোদের নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসে। বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তারা এটি করতে চায়।

‘মুন্দো আলবিসেলেস্তে’, ‘ক্লারিন’, ‘লা নাসিওনে’র মতো আর্জেন্টিনার বড় বড় সংবাদপত্র মেসিদের নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতির ওপর কয়েকটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনগুলোর মাধ্যমেই হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ এশিয়ার এই দেশের মানুষ যে মেসিদের কতটা ভালোবাসে, সেটি জেনেছেন আর্জেন্টাইনরা। রীতিমতো মুগ্ধ তাঁরা।

পিটিশনটিতে ২ হাজার ৫০০ মানুষ সই দিলেই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে তা জমা দেওয়া হবে। ফেডারেশনের প্রধান ক্লদিও তাপিয়াকে অনুরোধ জানানো হবে, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ যেন আয়োজিত হয়। খবরে প্রকাশ, পিটিশনে ১ হাজার ৮০০ জন এরই মধ্যে সই দিয়ে ফেলেছেন।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মেসি, আগুয়েরো, হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া, রোমেরোরা খেলেছিলেন জন ওবি মিকেলদের নাইজেরিয়ার সঙ্গে। এই পিটিশনের কারণে যদি সত্যি সত্যিই আর্জেন্টিনা আবার বাংলাদেশে খেলতে আসে, তা হবে এ দেশের মানুষের জন্য দারুণ গর্বের ব্যাপার।- প্রথমঅলো অনলাইন

  • সর্বশেষ