শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাড়িতে প্রেমিক

বিনোদন ডেস্ক : অভিনেত্রী-গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার কথিত প্রেমিক নিক জোনাস ভক্তদের চমকে দিলেন। বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় চুপিসারে একসঙ্গে ভারতের মুম্বাইয়ে এসে হাজির তারা। কিন্তু পাপারাজ্জিদের এড়িয়ে বিমানবন্দর থেকে বেরোতে বিকল্প পথ বেছে নেন দু’জনে।

আমেরিকান সংগীতশিল্পী ও অভিনেতা নিককে নিয়ে মুম্বাইয়ে নেমে নিজের গাড়িতে চড়তে দেরি করেননি প্রিয়াঙ্কা। কিন্তু ক্যামেরাবন্দি যেন না হতে হয় সেজন্য জানালায় ছিল শেড। তবুও সেইসব মুহূর্ত অনেকের ক্যামেরায় ধরা পড়েছে। তখন কাপড় দিয়ে মুখ লুকিয়ে রেখেছিলেন তারা। বোঝাই যাচ্ছে, তাদের কেউই সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি এখনও।
একটি সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাড়িতে উঠেছেন নিক জোনাস। একই শহরের ভারসোভায় ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী আরেকটি বাড়ি কিনেছেন। এ উপলক্ষে সেখানে ধুমধাম পার্টি আয়োজনের পরিকল্পনা আছে তার। নিককেও দেখা যাবে ওই অনুষ্ঠানে। ফলে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা হবে ২৫ বছর বয়সী এই তরুণের।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিকের কাজিনের বিয়েতে তার ভাই কেভিন জোনাস, ভাবী ও তাদের সন্তানদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। আড্ডা দিয়েছেন প্রেমিকারের পরিবারের বন্ধুদের সঙ্গে।
নিকের পরিবারের অন্য সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় এই তারকার ফলোয়ার হয়েছেন। ইনস্টাগ্রামে দুই তারকার কমেন্টগুলো তাদের মধ্যে প্রেমের গুঞ্জনকে উসকে দিয়েছে। তাছাড়া আমেরিকায় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। তবে এবারই প্রথম ভারতে পাশাপাশি দেখা গেলো তাদেরকে।

২০১৭ সালে মেট গালায় (নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিক অব আর্ট’স কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের বার্ষিক জমকালো আয়োজন) নিক জোনাসের সঙ্গে পরিচয় প্রিয়াঙ্কার। ওই অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। এরপর গুজব ছড়ায় তাদের মধ্যে গড়ে উঠেছে সখ্য।

এ বছরের মেট গালায় একই টেবিলে বসে দু’জনের জম্পেশ আড্ডা দেওয়ার ফলে মন দেওয়া-নেওয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগে। শোনা যাচ্ছে, মনের মতো একজনকে অবশেষে খুঁজে পাওয়ার কথা নিক নাকি বন্ধুদেরও বলেছেন।
প্রিয়াঙ্কা ও নিক জোনাস সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে বেসবল খেলা উপভোগ করেছেন। এরপর সাগরে ভাসা ইয়টে বন্ধুদের সঙ্গে আরাম-আয়েশ করে সময় কেটেছে তাদের। একসঙ্গে নৈশভোজ করা, হলিউড বৌলে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট লাইভ ইন কনসার্ট’ও উপভোগ করেন তারা।
এদিকে আগামী আগস্ট থেকে সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির শুটিং করবেন প্রিয়াঙ্কা। কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’-এর হিন্দি এই রিমেকে সল্লুর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি,বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ