শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৮:২৩ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ভোটারদের সমর্থনে পাল্টে দিতে পারে ভোটের হিসাব নিকাশ

হ্যাপী আক্তার : খুলনা সিটি করপোরেশনে প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে নতুন ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা করছে সব দলের প্রার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভোটাদের কারণে পালটে দিতে পারে এবারের ভোটের হিসাব নিকাশ।

নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী খুলনা মহানগরীর ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। যার মধ্যে নতুন ভোটার প্রায় ৫৩ হাজার। সিটি নির্বাচনে নতুন ভোটারদের সমর্থন আদায়কে গুরুত্বের সাথে দেখছে সব দলই। মেয়র প্রার্থীদের কাছে নতুন ভোটারদের প্রত্যাশাও অনেক। এদের মধ্যে যেমন আছেন শ্রমিক, তেমনি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ভোটাররা বলছেন, তরুণদেরকে আকৃষ্ট করতে পারলে তারাই নির্বাচনে এগিয়ে থাকবেন। এলাকার সকল সমস্যা সমাধানে যে প্রতিশ্রুতি দিবে তাকেই মেয়র নির্বাচিত করা হবে বলছেন তারা।

নতুন ভোটারদের সমর্থন পাল্টে দিতে পারে এবার রাজনৈতিক দলগুলোর ভোটের হিসেব নিকেশ- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

খুলনা, সুজনের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা বলেছেন, নিরপেক্ষ ও নতুন ভোটাদের ভোট যারা পাবেন তারাই সিটি নির্বাচনের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

রাজনৈতিক বিশ্লেষক গৌরঙ্গ নন্দি বলেছেন, নতুন ভোটাররা সবসময়ই নতুন করে ভাবতে থাকেন। নিজেদের মতো করে ভোট দেওয়ার কথা চিন্তা করেন। সেই ভোট দেওয়ার চিন্তার জায়গায় নতুনরা বড় ফেক্টর হিসেবে কাজ করে।

আগামী ১৫ই মে আসন্ন খুলনা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী পাঁচজন হলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের তালুকদার খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর মধ্যে। নতুন ভোটারদের সমর্থন তাদের জয়-পরাজয়ে রাখতে পারে ব্যাপক ভূমিকা।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ