শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:১৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির চীন সফর নিয়ে পাকিস্তানকে আশ্বস্ত করল বেইজিং

সাইদুর রহমান : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর নিয়ে উৎকণ্ঠায় ছিল পাকিস্তান। তবে পাকিস্তানকে আশ্বস্ত করেছে চীন। ইসলামাবাদকে বেইজিং বলেছে, তাদের দুই দেশের সম্পর্ক খুইই দৃঢ় এবং তা কখনই নষ্ট হবে না। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর সাক্ষাতের কথা রয়েছে।

গত এক বছর ধরে সীমান্ত সমস্যা থেকে শুরু করে দালাইলামা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল হয়ে পড়ে। তাই সম্পর্কে উষ্ণতা আনতে চীন যাচ্ছেন মোদি। আগামী শুক্র ও শনিবার চীনে শির সঙ্গে তার অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

স্টেট কাউন্সিলর ওয়াং ইর সঙ্গে বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্টমন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, চীন পাকিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।

ওয়াং বলেন, জাতীয় সমৃদ্ধি ও উন্নয়নের বড় স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমরা আমাদের পাকিস্তানি ভাইদের সঙ্গে মিলে ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিক মিশনে অংশ নিতে চাই।

এভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের লৌহদৃঢ় সম্পর্কে কখনও মরিচা পড়বে না এবং তা লোহার মতো দৃঢ় থাকবে।সাংবাদিকদের সামনে বক্তব্যকালে তারা শি-মোদির বৈঠক সম্পর্কে কিছু বলেননি।

উল্লেখ্য, চীন ও পাকিস্তান পরস্পরকে সর্ব মৌসুমের বন্ধু হিসেবে উল্লেখ করে এবং এই ঘনিষ্ঠ সম্পর্ককে সন্দেহের দৃষ্টিতে দেখে পাকিস্তানের প্রতিবেশী ও ঐতিহ্যগত শত্রæ ভারত। সূত্র : সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়