শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল

গালফ নিউজ: শক্তিশালী তুষারঝড় ‘স্টর্ম ফার্ন’ দেশটিতে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করায় এই দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে আসার অপেক্ষায় থাকা অনেক ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্রে বহু ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুই বিমান সংস্থা এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ।

দুবাইভিত্তিক এমিরেটস জানিয়েছে, স্টর্ম ফার্নের সম্ভাব্য প্রভাবের কারণেই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের পুনরায় বুকিংয়ের জন্য নিজ নিজ ট্রাভেল এজেন্ট বা সরাসরি এমিরেটসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি এয়ারলাইনের ওয়েবসাইটের ‘ম্যানেজ ইয়োর বুকিং’ অংশে গিয়ে যোগাযোগের তথ্য হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।

advertisement

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ রোববার (২৫ জানুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) এবং ওয়াশিংটন ডালাস (আইএডি) বিমানবন্দরে যাতায়াতকারী ফ্লাইট স্থগিত করেছে।

তবে যুক্তরাষ্ট্র ও কানাডাগামী এতিহাদের অন্যান্য সব ফ্লাইট বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। বাতিল হওয়া ফ্লাইটের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা দিচ্ছে ইতিহাদের টিম। তাদের বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং বা সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করা হচ্ছে।

advertisement

ইতিহাদ এক বিবৃতিতে জানায়, ‘আমাদের অতিথি ও ক্রুদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ প্রতিষ্ঠানটি সৃষ্ট ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।

ঝড়টির প্রভাবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে ডালাস অন্যতম। ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৫ শতাংশের বেশি এবং ডালাস লাভ ফিল্ড থেকে ৬০ শতাংশেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

advertisement

এ ছাড়া আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর, ওয়াশিংটন ডিসির রেগান ন্যাশনাল বিমানবন্দর এবং বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরেও মারাত্মক বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে টেক্সাস, ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্যে তুষারপাত ও হিমশীতল তাপমাত্রার প্রভাব পড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় ভারী তুষার, বরফকণা ও হিমশীতল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভ্রমণ ব্যাহত করতে পারে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটও ঘটতে পারে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে সড়কেও।

  • সর্বশেষ