শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্কুট কিনতে গিয়ে ভারতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

সাইদুর রহমান : ভারতের উড়িষ্যায় বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু। উড়িষ্যার কটক জেলার একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের পর মৃত ভেবে ধর্ষক শিশুটিকে স্থানীয় একটি স্কুল প্রাঙ্গণে ফেলে রেখে যায়। শিশুটির শহরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে ও তাকে হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রবিবার ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মেয়েটি বিস্কুট কিনতে গিয়েছিল । পরিবারের লোকজন যখন তার ফেরার অপেক্ষায় ছিল তখন বিদ্যুৎ চলে যায়। অনেকক্ষণ পর ফিরে না আসায় উদ্বিগ্ন স্বজন ও গ্রামের মানুষেরা তাকে খুঁজতে বের হন।

পুলিশ জানায়, প্রায় এক ঘণ্টা খোঁজার পর মেয়েটিকে বস্ত্রহীন ও অচেতন অবস্থায় পান। এসময় শিশুটির মাথা ও মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।

অভিযুক্ত ধর্ষক শিশুটি মারা গেছে বলে মনে করে ফেলে চলে গিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নেওয়া হয়। পরে সেখান থেকে কটক এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথা, মুখ, গলা, বুক ও স্পর্শকাতর অংশে গুরুতর আঘাত রয়েছে।
উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ জেনা মেয়েটিকে দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি জানান, অন্তত ১৩ সদস্যের চিকিৎসকের একটি দল মেয়েটির চিকিৎসা করছে। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়