শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে হাতবোমা-রাম দাসহ আটক ১

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া বাজারের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা ও দেশি অস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার ভোরে বোয়ালিয়া বাজারের আজিজুর বিশ্বাসের পরিত্যক্ত বাড়ি থেকে জসিম উদ্দিন (৩৫) নামে ওই যুবককে আটক করা হয়। এসময় সেখান থেকে দুটি হাতবোমা ও তিনটি রামদা উদ্ধার হয়। আটক জসিম উদ্দিন বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ইনছার আলির ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বোয়ালিয়া বাজারে আজিজের বাড়িতে বেআইনি সমাবেশ করার জন্য ৭-৮ ব্যক্তি সমবেত হয়েছেন বলে সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও জসিমকে আটক করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়