শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১১:০৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতলক্ষ্যায় মিলল ঢাবি শিক্ষার্থীর মৃতদেহ

জুবায়ের সানি : গতকাল রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বড়ালু এলাকা থেকে শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহম্মেদ জয় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফেরেনি। দুপুরে স্থানীয়রা শীতলক্ষ্যায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জয়ের মৃত্যুর ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত জয়ের মায়ের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) সাজ্জাদুর রহমান বলেন, পারভেজ আহমেদ স্থানীয় মেঘনা শ্রমজীবী মাল্টিপারপাস সমবায় সমিতিতে খণ্ডকালীন চাকরি করতেন। রবিবার রাত আটটার দিকে মোবাইল ফোনে সমিতির টাকার হিসাবে বুঝিয়ে দেওয়ার জন্য বাসা থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে ওই সমবায় সমিতি বরাবর শীতলক্ষ্যা নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

ওসি সাজ্জাদুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদের জন্য মেঘনা শ্রমজীবী মাল্টিপারপাসের তিন কর্মচারী জাহাঙ্গীর, সোহাগ, শারমিনকে থানায় নিয়ে আসা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানি বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি ৷ তবে পুরোপুরিভাবে জানার চেষ্টা করছি ৷’

  • সর্বশেষ