শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালদীঘিতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের লালদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কক্সবাজরের টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর মাহমুদর রহমান (২৮), জাদিমুরা জালিয়াঘাট বটতলার মো. আজিজ (২২) ও জাদীমুরার মো. আরমান ওরফে ইউনুচ (২৪)।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল মাদক ব্যবসায়ী লালদীঘি এলাকায় ইয়াবা হাত বদল করছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। কক্সবাজার মাদক অফিসের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, উপ-পরিদর্শক শেখ আব্দুল কাশেম, সিপাই জ্ঞান দত্ত চাকমা, সিপাই আব্দুল্ল আল মামুন ও সিপাই হুমায়ূন অভিযানে অংশ নিয়ে তিন যুবককে আটক করে।

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়