শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ যুক্তরাজ্যের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তির চাইতে ভালো কোনো বিকল্প যুক্তরাষ্ট্রের হাতে থাকলে তা দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরসি জনসন। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইরান, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জনসন বেশ জোর দিয়ে বলেন, চুক্তিটি ইরানকে পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে বিরত রেখেছে। আর তখনই তিনি যুক্তরাষ্ট্রকে ওই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে এটি বাতিলের হুমকি দিচ্ছে এবং ইরান এটি নানাভাবে লঙ্ঘন করছে বলেও অভিযোগ করে আসছে। গত বছর অক্টোবরে ইরান ‘পারমাণবিক চুক্তি মেনে চলছে’ এ সংক্রান্ত সার্টিফিকেট কংগ্রেসকে দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। সেইসঙ্গে দেশটির বিরুদ্ধে নতুন করে কঠোর নীতি ঘোষণা করেন। যা ওয়াশিংটনকে বাকি পাঁচ দেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তাদের যুক্তি, জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী, বহুপাক্ষিক চুক্তি ওয়াশিংটন একতরফাভাবে বাতিল করতে পারে না। যুক্তরাষ্ট্র সরে গেলে ইরানও পরমাণু চুক্তি প্রত্যাহারের হুমকি দিয়েছে।

তবে এ প্রসঙ্গে, পরমাণু চুক্তি প্রসঙ্গে ইউরোপীয় দেশগুলোর বৈঠকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের ইরান-বিষয়ক বিশ্লেষক বেনহাম বেন তালেব্লু। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাজ্যের সমালোচনার উত্তরে এমন মন্তব্য করেছেন। বিডিনিউজ, আরব নিউজ

  • সর্বশেষ