শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৭ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রসিক নির্বাচনের ব্যালট পেপার ও যাবতীয় সরঞ্জামাদি হস্তান্তর

সজিব খান: আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে বুধবার সকাল থেকেই রংপুর সিটির সকল ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ সকল নির্বাচন সামগ্রী হস্তান্তর শুরু হয়।

আগামীকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সবগুলো ভোট কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলবে।

এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আঞ্চলিক নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র সরকার । তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি দেখতে প্রধান নির্বাচন কমিশনার রংপুরে এসেছিলেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির ব্যাপারে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শুধুমাত্র বেগম রোকেয়া কলেজ কেন্দ্র ইভিএম মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রসহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লায়ন্স স্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়