শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৬ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে বাল্কহেড ডুবে লক্ষ্মীপুরের দুই যুবকের মৃত্যু, নিখোঁজ ১

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে বালুভর্তি একটি বাল্কহেড ডুবে শ্রমিক নবীর হোসেন (২১) ও সুকানি আব্দুল মান্নান (৩০) নামে দুই যুবক মারা গেছে। 

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মিরসরাই-সীতাকুন্ড এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় ইঞ্জিন মিস্ত্রি আব্দুল হান্নান (১৬) নিখোঁজ রয়েছেন। রাত ৯ টার দিকে রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

[৪] নিহত নবীর হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে এবং আব্দুল মান্নান একই এলাকার আইয়ুব আলীর ছেলে। নিখোঁজ মিস্ত্রি হান্নান তার ছোট ভাই।

[৫] নিহত নবীর চাচাতো ভাই মেজবাহ উদ্দিন হৃদয় পরিবারের বরাত দিয়ে জানান, নবী, হান্নান ও মান্নান তার চাচাতো ভাই। তারাসহ চট্টগ্রামের একজন বাসিন্দা ওই বাল্কহেডে ছিলেন। ২৫ ফেব্রুয়ারি বালু নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে তারা রওয়ানা দেয়। পথে বাল্কহেডটি ডুবে গিয়ে তারা ৪ জনই নিখোঁজ হন। অন্য বাল্কহেডের শ্রমিকদের মাধ্যমে ঘটনাটি পরিবারের লোকজন জানতে পারে। এরপর বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নেওয়া হয়। ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার সকালে মীরসরাই-সীতাকুন্ড এলাকার একটি খাল থেকে মান্নান ও নবীর মরদেহ উদ্ধার করা হয়। জোয়ারের সঙ্গে সাগর থেকে তাদের মরদেহ খালটিতে ভেসে এসেছে। হান্নান এখনো নিখোঁজ রয়েছে। 

[৬] রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় সীতাকুণ্ড থানা পুলিশ মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ