শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ১০:২৯ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়িচাপায় রুবিনার মৃত্যু, দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড: পুলিশ

সঞ্চয় বিশ্বাস: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারী নিহত হওয়ার ঘটনাকে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড দাবি করছে পুলিশ। গাড়িচালকে সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত পদক্ষেপে সহায়তার কথা জানিয়েছে পুলিশ। জাগোনিউজ

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। গাড়িচালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ। তিনি স্বাভাবিক ছিলেন কি না তা তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। এ আইনে যাতে শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ঢাবি এলাকায় গাড়িচাপায় যে নারীর মৃত্যু হয়েছে সেটা নিয়ে আমাদের মামলার কাজ চলমান। নিহত ওই নারীর নাম রুবিনা আক্তার। তার মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে। 

প্রাইভেটকার চালক মাদকাসক্ত ছিলেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি এখনো চিকিৎসাধীন। চিকিৎসকরা জানানোর পরে আমরা জানতে পারবো, উনি কোন অবস্থায় ছিলেন। এর আগে বলতে পারছি না।

উল্লেখ্য: শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারীকে প্রাইভেটকার ধাক্কায় দেয়। এতে ওই নারী গাড়ির নিচেই আটকে পড়লে চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যায়। পরে নীলক্ষেত মোড়ে গাড়ি আটকা পড়লে চালককে গণপিটুনি দেন উপস্থিত জনতা। এতে গুরুত্বর আহত হন চালক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এসবিটু/এনএইচ

  • সর্বশেষ