শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

বিমানবন্দর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বিমানবন্দর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ধাক্কায় অজ্ঞাতনামা কিশোর (১৪)  নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে, ঐ এলাকায় তাকে সিলটি কিশোর হিসাবে চিনেন। সে ঐ এলাকাতে ভাসমান প্রকৃতির। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গত রাত (৩০ সেপ্টেম্বর) দেড়টার দিকে বিমানবন্দর সিভিল এভিয়েশন এর নতুন ভবন সংলগ্ন  রাস্তা পার হওয়ার সময় দুইটি বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় সে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে প্রান হারায়। সে হয়তো সে সময়ে মাদক সেবন করা ছিল।

তিনি বলেন, ঐ এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, ঘাতক বাস দুটি সনাক্তের চেষ্টা করা চলছে বলেও জানা এসআই।

তিনি আরও বলেন, আইনি প্রকৃয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়