শিরোনাম
◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ◈ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ◈ হবিগঞ্জ উত্তেজনা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ◈ জুলাইয়ের ২৮ দিনেই দেশে এলো ২৬২ কোটি ডলারের রেমিট্যান্স ◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১১:৪৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১১:৪৩ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

উত্তরসূরীর আয়োজনে নারীস্বর নিয়ে আলোচনা 

উত্তরসূরীর আয়োজনে নারীস্বর নিয়ে আলোচনা 

সালেহ্ বিপ্লব: সাংস্কৃতিক সংগঠন উত্তরসূরীর আয়োজনে ‘নারীস্বরের নিজস্বতা’ নিয়ে সেমিনার শনিবার অনুষ্ঠিত হয়েছে। এটি সংগঠনটির ‘নারীস্বর’ সিরিজ বক্তৃতামালার প্রথম কিস্তি। 'নারী স্বর' শীর্ষক  বক্তৃতামালার ‘বাংলা ভাষা: নারী জবানের ভিন্নতা ও বিশিষ্টতা’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন ও লেখক-গবেষক মোরশেদ শফিউল হাসান। সভাপতিত্ব করেন সেন্ট্রাল  উইমেন্স কলেজের উপাচার্য পারভীন হাসান। রাজধানীর সাত মসজিদ রোডের নিজস্ব কার্যালয়ে বিকেল ৩টায় এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রধান নির্বাহী শারমিন মুরশিদ।

ফিরদৌস আজিম বলেন, মুসলিম নারী লেখকদের মধ্যে  নওয়াব ফয়জুননেসা চৌধুরী ‘রপজালাল’ উপন্যাস পুঁথি পাঠের ভঙ্গিতে মিশ্র ভাষায় লেখেন। তিনি বলেন, এটি একটি ‘ব্রিজ টেক্সট| কোলকাতায় প্রমিত ভাষায় সেসময়  লেখা হতো কিন্তু ফয়জুননেসা  উচ্চবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক জগতের মধ্যে একটি সেতু নির্মাণ করতে চেয়েছিলেন। 

অধ্যাপক সোনিয়া নিশাত আমিন বলেন, বাংলা সাহিত্যে মুসলিম নারীদের মধ্যে প্রথম সায়েন্স ফিকশন সুলতানার স্বপ্ন। এখানে বেগম রোকেয়া নারীর ক্ষমতায়নের বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরেন।

মোরশেদ শফিউল হাসান বলেন, বৃটিশরা  ফয়জুননেসাকে বেগম উপাধি দিতে চেয়েছিল। কিন্তু তিনি নেননি। তিনি নওয়াব উপাধি তাকে দিতে অনুরোধ করেন। পুরুষ যে উপাধি নিবে নারী হয়ে তিনি সেটা কেন পাবেন না, এ অবস্থান থেকে তিনি এ প্রশ্ন  তুলেছিলেন।

পারভীন হাসান বলেন, কেউ ধর্ষিত হয় না। ধর্ষণের শিকার হয়। এরকম ভাষার রাজনীতি নিয়ে আরও সতর্ক হতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুবনা মরিয়ম, আলম খোরশেদ, কাজী সুফিয়া আক্তার, সঙ্ঘমিত্রা ভট্টাচার্য, অরুপ রাহী, অদিতি ফাল্গুনী,মন্ময় জাফর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়