শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী (ভিডিও) ◈ আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম: সুবিধা চেয়ে আদালতে পলক ◈ রফতানি খাতে বড় লক্ষ্য সরকারের, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বেশিরভাগই শিশু-কিশোর, আইনের মুখে পড়তে পারেন অভিভাবকরা ◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

স্পোর্টস ডেস্ক : হকি অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল চীনে ম্যাচ খেলেছে। শ‌নিবার (৫ জুলাই) বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলের খেলা ছিল। বালিকা দল প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে খেলছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। 

এ‌দিন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ২৫ মিনিটে আইরিন ও ২৮, ৩০ মিনিটে কন্যা আক্তার জোড়া গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা দল প্রথম আন্তর্জাতিক জয় পায়।

ক্রিকেট দলের মতো হকি পুরুষ দলও আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চীনে ১৩-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। প্রথম কোয়ার্টারে ৩-০তে লিড নেয় বাংলাদেশ। বিরতি যাওয়ার আগে সেই লিড হয় ৭-০। তৃতীয় কোয়ার্টারে মাত্র এক গোল করলেও শেষ কোয়ার্টারে আরো পাঁচ গোল হয়। এতে ১৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়