শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইনজু‌রির থাবা, অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে খেল‌তে পার‌বেন না  নাহিদ রানা, শরিফুল ও লিটন দাস

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট দল প্রায় দুই যুগ পর সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে। সে দে‌শের মাটিতে টেস্ট খেলা যেকোনো ক্রিকেটারের জন্যই আনন্দের। তবে কাঙ্ক্ষিত এই সিরিজের আগে চোটের কবলে পড়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এক বিবৃতি দিয়ে চোটে পড়া ক্রিকেটারদের আপডেট জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেনে চোট পান নাহিদ রানা। সম্প্রতি স্ক্যান করে জানা গেছে, এই চোট থেকে সরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে টাইগার এই পেসারের। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকা হচ্ছে না নাহিদ রানার।

চোটের কবলে পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন টাইগার এই পেসার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে চোট থেকে সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু প্রথম টেস্টে খেলা হবে না তার। তবে বিসিবি আশা করছে, ২২ আগস্ট দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট থাকবেন শরীফুল।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েছেন লিটন কুমার দাস। যার কারণে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ মিস করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও পাওয়া যাবে না তার উইকেট কিপার এই ব্যাটারকে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন লিটন। বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি।

দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন তানজিম হাসান সাকিব। সম্প্রতি ক্রিকেটে ফেরা হচ্ছে না তার। চলতি বছরের শেষের দিকে চোট থেকে সেরে উঠতে পারেন সাকিব।

জিম্বাবুয়ে সফরে চোটে পড়েছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। যার কারণে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না তার। বর্তমানে টেস্ট না খেলায় সুস্থ হতে সময় পাচ্ছেন তিনি। আগামী ১৮ আগস্টের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠবেন টাইগার এই পেসার।

  • সর্বশেষ