শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ঘুমন্ত অবস্থায় বসত ঘরে গলা কেটে হত্যা

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনায় রাতের আধাঁরে নিজ বসত ঘরে ঘুমন্ত অবস্থায় মাহফুল ওরফে মাসুলকে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার কে গাতী ইউনিয়নের দু আনী দুধকুড়া গ্রামের পশ্চিম পাড়ায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দু আনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র মাহফুল শনিবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর ৫ টার দিকে তার মা সখিনা আক্তার (৫৫) ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখে সেখানে গিয়ে টর্চের আলো জ্বালিয়ে দেখে তার ছেলে গলাকাটা রক্তাক্ত অবস্থায় বিচানায় পড়ে আছে। এ দৃশ্য দেখে তার মা ডাক চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

মৃতের মা সখিনা আক্তার জানান, তারই প্রতিবেশী সুরুজ আলীর পুত্র শফিকুল ইসলামের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তার ধারনা, বিরোধের জের ধরে এই নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, খবর পেয়ে আমি ও মডেল থানায় অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে এই হত্যাকান্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

  • সর্বশেষ