শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জোহরা গুলশান আরা

রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রায় অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ স্থপতি ও উদ্যোক্তা জোহরা গুলশান আরা। আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন তরুণ নেতা ও স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

আগামী ১৩-২৩ আগস্ট রাশিয়ার বেরিওজভস্কিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, স্থাপত্য ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা তরুণদের এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

জোহরা গুলশান আরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘ইকোটেক ইনোভেশন’-এ যুক্ত আছেন। আয়োজকদের পক্ষ থেকে জোহরা গুলশান আরাকে সম্পূর্ণ অর্থায়নে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতসহ কর্মসূচির সব ব্যয় বহন করবেন আয়োজকেরা। এ যাত্রায় তাকে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ইন বাংলাদেশ।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস রাশিয়ার ফেডারেল যুব বিষয়ক সংস্থা রসমোলোদেজের সহযোগিতায় ‘রাশিয়া-সম্ভাবনার দেশ’ শীর্ষক ফেডারেল প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ঘোষিত ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ ২০২৬’-এর কর্মপরিকল্পনার অংশ হিসেবেও এ আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে। ‘ইউথ সেন্টার অব ইউগ্রা’ নামের একটি অলাভজনক সংস্থার আনুষ্ঠানিক আমন্ত্রণের মাধ্যমে জোহরা গুলশান আরা এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

আয়োজকেরা জানিয়েছেন, আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের একজন তরুণ স্থপতির এ আয়োজনে নির্বাচিত হওয়া দেশের তরুণদের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ