শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০২:১৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আলীর মাজারে হামলা: গ্রেপ্তার ২, মামলায় আসামি ১৫৯

রাজধানীর শাহ আলী মাজারে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৬ মে) রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮) ও মো. আরমান দেওয়ান (২৯)।

কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার। তিনি বলেন, ‘মাজারে হামলার ঘটনায় মাজারের এক ভক্ত মামলা করেছেন। সেই মামলার আসামিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

হামলার ঘটনায় রেসমি নামে এক নারী শাহ আলী থানায় মামলাটি করেন। মামলার বাদী হামলায় আহত ভুক্তভোগী।

Advertisement

তিনি এজাহারে উল্লেখ করেছেন, শাহ আলী মাজারের প্রায় ১৭ বছর ধরে তিনি জিয়ারত করেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার দিন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এটি পূর্বপরিকল্পিত হামলা। হামলার সময় বাদীকে হত্যার উদ্দেশ্যে একজন অজ্ঞাতনামা ব্যক্তি আঘাত করার অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা গেছে, ৯ জনের নাম উল্লেখ ও আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হামলাকারীরা সেদিন মাজারের সিন্নি ফেলে দেয়, চাদর ছিঁড়ে ফেলে এবং মাজারের মূল্যবান জিনিসপত্র লুটপাটসহ নারী ভক্তদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করা হয়েছে।

 

  • সর্বশেষ