শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০২:২৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলে এলপিজি সিলিন্ডার যেন চলন্ত বোমা; কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ (ভিডিও)

দেশে জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে মোটরসাইকেলে এলপিজি (LPG) সিলিন্ডার ব্যবহারের ঝুঁকিপূর্ণ প্রবণতা বেড়েছে। তেলের খরচ কমাতে অনেক চালক মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক পরিবর্তন করে গ্যাস সিলিন্ডার সংযোজন করছেন, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

মেকানিকদের দাবি, দূর-দূরান্ত থেকে আসা বাইকাররা তাদের মোটরসাইকেলে এলপিজি সিলিন্ডার সংযোজন করাচ্ছেন। চালকদের মতে, অল্প খরচে বেশি দূরত্ব অতিক্রম করা সম্ভব হওয়ায় তারা এ পদ্ধতির দিকে ঝুঁকছেন। তবে বিশেষজ্ঞরা এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, অনুমোদন ছাড়া মোটরসাইকেলে এলপিজি সিলিন্ডার সংযোজন সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, যানবাহনের মূল কাঠামোর বাইরে কোনো অতিরিক্ত সংযোজন আইনবিরুদ্ধ।

হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাস্তায় এমন মোটরসাইকেল দেখলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি প্রদান করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিবর্তন মোটরসাইকেলকে ‘চলন্ত বোমা’-তে পরিণত করছে। দ্রুত এ প্রবণতা বন্ধ না করা গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ