শিরোনাম
◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেটার নতুন উদ্ভাবন এআর গ্লাস আসছে 

এআর গ্লাস আসছে 

মাজহার মিচেল: প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে বাজারে এআর (অগমেন্টেড রিয়্যালিটি গ্লাস) আনার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুরোদস্তুর কাজ চলছে। যা ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত করবে মেটা। তবে এরই মধ্যে বাজারে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে মেটার নতুন উদ্ভাবন হতে যাওয়া এই গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে। এমনটা আশা মার্ক জাকারবার্গের। মেটার কর্মীদের নিয়ে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি বিষয়ক সর্বশেষ পরিকল্পনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।

শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএ/এমআই/এএ

  • সর্বশেষ