শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০১:১৯ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে! (ভিডিও)

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রায় সব কাজে মানুষের জায়গা দখল করে নেবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু পেশা আছে যেসব জায়গা কখনোই এআই দখল করতে পারবে না। 

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নানা ধরনের ভবিষ্যদ্বাণী করার জন্য বেশ আলোচিত। সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মানুষের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু ভাবনার কথা প্রকাশ করেছেন। বিল গেটস মনে করেন, ভবিষ্যতে এআই অনেক কিছুই দখল করে নেবে। তবে কিছু কাজে এআই পারদর্শী হলেও কিছু ক্ষেত্রে মানুষেরও প্রয়োজন হবে। 

২০২২ সালে ওপেনএআই চ্যাটজিপিটি চালু করার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ও কাজের ধরন বদলে দিচ্ছে। গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট, ডিপসিকের মতো এআই চ্যাটবট এখন নানা কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। যতই দিন এগোচ্ছে, এআই চ্যাটবট শক্তিশালী হচ্ছে। এতে বিভিন্ন খাতে অনেক মানুষ চাকরি হারাতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। 

বিল গেটসের মতে, এআই কখনোই জীববিজ্ঞানী বা বায়োলজিস্টদের জায়গা নিতে পারবে না। রোগনির্ণয়, ডিএনএ বিশ্লেষণের মতো কাজে এআই সহায়ক হিসেবে কাজ করবে। কারণ বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সৃজনশীলতার অভাব রয়েছে এআইয়ের। গেটস আরও মনে করেন, এআই জ্বালানি বিশেষজ্ঞদেরও জায়গা নিতে পারবে না। কারণ এই ক্ষেত্র পুরোপুরি স্বয়ংক্রিয় করার কাজ এখনো অনেক জটিল। 

অনেক প্রযুক্তিবিদের মধ্যে এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফের মতো ব্যক্তিরা মনে করছেন, এআইয়ের কাছে কোডাররা প্রথম চাকরি হারাবেন। তবে বিল গেটস মনে করেন, এই চাকরি পরিবর্তনের প্রক্রিয়ায় মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

  • সর্বশেষ