শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন কিনলে সু‌যোগ মিল‌বে  ‌মোট ১০ কোটি টাকা সমমূল্যের পুরস্কার পাওয়ার

কুরবানী ঈদে স্মার্টফোন কিনে জিতে নিন নগদ ৫ লক্ষ টাকা থেকে শুরু করে এসি, মাল্টি ডোর ফ্রিজসহ ১০ কোটি টাকা সমমূল্যের নিশ্চিত সব উপহার। জনপ্রিয় ও দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইন নিয়ে এসেছে। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতেই এই তাদের এই আয়োজন। অফারটি আজ বুধবার, ৭মে ২০২৫ থেকে আরম্ভ হচ্ছে। 

বিশেষ এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪ কিনে গ্রাহক উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক। শাওমি রেডমি নোট ১৪ প্রো (৮ জিবি+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের ফোন কিনে গ্রাহক পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। এছাড়াও শাওমি রেডমি ১৩ (৬জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সেই সাথে শাওমি রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং শাওমি রেডমি ১৪সি মডেলের যেকোনো ভ্যারিয়েন্টের স্মার্টফোন ঈদের এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যছাড়ে। উল্লিখিত মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।  

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনটি শাওমি ফ্যানদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস উল্লেখ করে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আসন্ন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ঈদ ক্যাম্পেইন চালু করেছি। ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।”  

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে গ্রাহকের জিতে নেওয়া অফার সম্পর্কে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়