শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশের গভীর থেকে আসা রহস্যময় ‘লেজার’ সংকেতের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

সম্প্রতি বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ থেকে আসা প্রচণ্ড শক্তিশালী সংকেত শনাক্ত করেছেন। বিজ্ঞানীরা একে বলছেন মেগা-লেজার বা হাইড্রক্সিল মেগামেজার। প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূরে থাকা দুটি গ্যালাক্সি বা ছায়াপথের প্রচণ্ড সংঘর্ষের ফলে সংকেতটি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ৬৪টি অ্যান্টেনাসংবলিত মিরক্যাট রেডিও টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা সংকেতটি এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে দূরবর্তী সংকেত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

মেগা-লেজার হলো মহাকাশে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একধরনের দানবীয় লেজার। যখন গ্যাসপূর্ণ দুটি বিশাল গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ ঘটে, তখন সেখানে থাকা হাইড্রক্সিল অণুগুলো একে অপরের সঙ্গে সজোর ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে অত্যন্ত শক্তিশালী রেডিও তরঙ্গ নির্গত হয়। সাধারণ লেজার যেমন দৃশ্যমান আলোকরশ্মি তৈরি করে, এই মেগা-লেজার ঠিক তেমনি রেডিও সংকেত তৈরি করে। এগুলো অত্যন্ত উজ্জ্বল হওয়ায় মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারে এবং টেলিস্কোপে ধরা পড়ে। সংকেতটির উৎস হলো হ্যাটলাস জে১৪২৯৩৫.৩-০০২৮৩৬ নামক একটি সিস্টেম। আমরা বর্তমানে সংকেতটিকে যেভাবে দেখছি, তা আসলে ৮০২ কোটি বছর আগের দৃশ্য, যখন মহাবিশ্বের বয়স ছিল বর্তমানের অর্ধেকের কম।

৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা এই সংকেত সাধারণত টেলিস্কোপে ধরা পড়ার কথা ছিল না। কিন্তু আলবার্ট আইনস্টাইনের ভবিষ্যদ্বাণী করা গ্র্যাভিটেশনাল লেন্সিং নামক এক বিরল মহাজাগতিক ঘটনার কারণে এটি সম্ভব হয়েছে। পৃথিবী ও ওই দূরবর্তী গ্যালাক্সিটির মাঝখানে অন্য একটি বিশাল গ্যালাক্সি অবস্থিত ছিল। এই মধ্যবর্তী গ্যালাক্সির প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি স্থান-কালকে বাঁকিয়ে দেয়, যা অনেকটা আতশি কাচের মতো কাজ করে। এর ফলে মেগা-লেজার সংকেতটি স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি উজ্জ্বল হয়ে আমাদের কাছে পৌঁছেছে।

অস্ট্রেলিয়ার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক থাটো মানামেলা বলেন, ‘এটি সত্যিই অসাধারণ। আমরা মহাবিশ্বের অর্ধেকটা পথ পেরিয়ে আসা একটি রেডিও লেজার দেখতে পাচ্ছি। সংকেতটিতে চারটি আলাদা অংশ রয়েছে, যার অর্থ এটি ওই গ্যালাক্সি সিস্টেমের বিভিন্ন অঞ্চল থেকে আসছে। এই আবিষ্কারের মাধ্যমে মহাবিশ্বের আদি সময়কার গ্যালাক্সিগুলোর বিবর্তন এবং তাদের সংঘর্ষের ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সূত্র: ডেইলি মেইল

  • সর্বশেষ