শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলন মাস্ক এখন মিস্টার টুইট

ইলন মাস্ক

সঞ্চয় বিশ্বাস: টুইটারের সিইও ইলন মাস্ক এবার নিজে নাম পরিবর্তন করে রেখেছেন ‘মিস্টার টুইট’। সম্প্রতি আদালতের একটি লড়াইয়ের সময় একজন আইনজীবী ইলন মাস্ককে এই নামটি দিয়েছিলেন। এনডিটিভি

বৃহস্পতিবার মাস্ক একটি হাসির ইমোজি দিয়ে টুইট করে জানিয়েছেন, তিনি তার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘মিস্টার টুইট’ করেছেন। এখন মাইক্রোব্লগিং সাইটটি তাকে তার আসল নামে ফিরে যেতে দিচ্ছে না।

একজন টুইটার ব্যবহারকারী রসিকতা করেছেন লিখেছেন, সম্ভবত মি. টুইট এখানে একটি কমেডি চ্যানেল তৈরি করতে পারেন। কারণ কমেডিয়ানরা আর মজার নয়। তিনি অনেক মজার।

আরেকজন মন্তব্য করেছেন, তাহলে এখন আমি কি আমার নাম পরিবর্তন করে ইলন মাস্ক রাখতে পারি?

এরই মধ্যে ২৬ মিলিয়ন ব্যবহারকারী টুইটটি দেখেছেন। ৩৬ হাজার ব্যবহারকারী রিটুইট করেছেন এবং ৩৭ হাজার ব্যবহারকারী মজার মজার মন্তব্য করেছেন। সম্পাদনা : জেরিন আহমেদ

এসবি/জেএ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়