শিরোনাম
◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৩, ১১:৩৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৩, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারে ১ ঘণ্টার ভিডিও শেয়ার করা যাবে

টুইটার

ডেস্ক রিপোর্ট : বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে।এবার ১ ঘণ্টার ভিডিও শেয়ারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের টুইটার। তবে এই সুযোগ পাবেন কেবল টুইটার ব্লু ব্যবহারকারীরা।

তারা সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও শেয়ার করতে পারবেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ১০৮০ পিক্সেল রেজল্যুশন ও সর্বোচ্চ ২ জিবি আকারের ফাইল হতে হবে।

এর আগে টুইটার ব্লু ব্যবহারকারীরা ১০ মিনিট এবং ৫১২ এমবি সাইজের ভিডিও শেয়ার করতে পারতেন।

এখন সর্বোচ্চ ১ ঘণ্টার একটি ভিডিও একবারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

তবে তার আগে আপনাকে টুইটারের ব্লু ব্যাজ পেতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই নতুন সুবিধা পাচ্ছেন না।

অন্যদিকে যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতোই ৪ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও আপলোডের সুবিধা পাবেন।

টুইটার বলছে, ভিডিও নির্মাতাদের জন্য বিশেষভাবে এটি সাহায্য করবে। প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টুইটার আরও বেশি আকর্ষণীয় করতে কাজ চলছে। বিশেষ করে ভিডিও নির্মাতাদের জন্য। সেই কথাই রাখলেন এবার ইলন মাস্ক।

  • সর্বশেষ