শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা

মনিরুল ইসলাম : বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অবস্থিত গুগলের সদর দফতর পরিদর্শন করেছে। এ সময় গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হোসাইন রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও বৈঠকে অংশ নেন।

গুগলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। এ সময় গুগলের কর্মকর্তা মারা রিতুচ্চি, আবু সালেহ, গ্রেস কেলি এবং মারিয়া তুবিওসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নয়নে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ