শিরোনাম
◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে আসছে অ্যাপলের ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’, দাম কত?

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন আল্ট্রা’ বাজারে আসার আগেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির গড় বিক্রয়মূল্য হতে পারে ২ হাজার ৫৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা।

আজ শুক্রবার প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠান। এর আগেই ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য দাম নিয়ে নানা তথ্য সামনে আসছে।

বিভিন্ন ফাঁস হওয়া তথ্য ও বিশ্লেষকদের পূর্বাভাসে বলা হয়েছিল, ফোনটির প্রাথমিক দাম ২ হাজার ডলার বা তার বেশি হতে পারে।

তবে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোল্ডেবল আইফোনের গড় বিক্রয়মূল্য হতে পারে ২ হাজার ৫৫০ ডলার। অবশ্য এর মানে এটা নয় যে, ফোনটির শুরুর দামই এত হবে।বরং বেশি স্টোরেজের সংস্করণসহ অন্যান্য কনফিগারেশনের কারণে গড় বিক্রয়মূল্য আরও বাড়তে পারে।

কিছু অ্যাপল বিশ্লেষকের ধারণা, আইফোন আল্ট্রার প্রাথমিক দাম হতে পারে ২ হাজার ৩৯৯ ডলার। বেশি স্টোরেজের সংস্করণ কিনলে দাম ৩ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে।

দাম বেশি হলেও আইডিসি মনে করছে, ফোনটি বাজারে বড় ধরনের সাফল্য পেতে পারে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ ১ কোটি ৭০ লাখের বেশি আইফোন আল্ট্রা বিক্রি হতে পারে। এ থেকে অ্যাপলের আয় হতে পারে ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি।

আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পোপাল ম্যাশেবলকে বলেন, ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপলের প্রবেশ কেবল এই খাতের প্রবৃদ্ধি ফিরিয়ে আনবে না, বরং পুরো বাজারের গতিপথই বদলে দিতে পারে।

আইডিসির হিসাবে, অ্যাপল ফোল্ডেবল ফোনের বৈশ্বিক বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করতে পারে। একইসঙ্গে এই ফোন বিক্রি থেকে তৈরি হওয়া মোট বাজারমূল্যের অর্ধেকেরও বেশি অ্যাপলের দখলে যেতে পারে।

অ্যাপলের নতুন ফোনটি বাজারে এলে দীর্ঘদিন ধরে ফোল্ড ফোনের বাজারে নেতৃত্ব দেওয়া স্যামসাং ও হুয়াওয়ের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে প্রতিষ্ঠানটি।

তবে এই প্রতিবেদনের সব তথ্যই এখনো পূর্বাভাস ও বিভিন্ন প্রতিবেদনের ওপর নির্ভরশীল। অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন আল্ট্রার দাম বা বিস্তারিত স্পেসিফিকেশন ঘোষণা না করা পর্যন্ত চূড়ান্ত দাম নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র: দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ