শিরোনাম
◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটকয়েন মাইনিং ছেড়ে এআই অবকাঠামোতে ঝুঁকছে ক্রিপ্টো কোম্পানিগুলো

একসময় যেসব প্রতিষ্ঠান শত শত শক্তিশালী কম্পিউটার বসিয়ে দিনরাত বিটকয়েন মাইনিং করত, তারা এখন সেই বিশাল কম্পিউটার ক্ষমতা ও অবকাঠামো ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজে। বিটকয়েনের মূল্যপতনের পর থেকে লাভের পরিমাণ কমে যাওয়াতেই মূলত এমন রূপান্তরের হিড়িক পড়েছে।

২০২৫ সালের অক্টোবরে এক বিটকয়েনের দাম চূড়ায় পৌঁছে প্রায় ১ লাখ ২৪ হাজার ডলারে দাঁড়িয়েছিল, যার পর থেকে এর মূল্যে বড় ধরনের পতন ঘটে। সম্প্রতি এটি ঘুরে দাঁড়িয়ে আগস্ট জুড়েই প্রায় ৩০ শতাংশ বেড়ে প্রায় ৮০ হাজার ডলারে পৌঁছেছে। তবে নতুন করে দাম বাড়লেও যেসব প্রতিষ্ঠান এআই খাতের দিকে ঝুঁকে পড়েছে, তাদের জন্য পুনরায় ক্রিপ্টো শিল্পে ফিরে আসা অনেকটাই অসম্ভব। কারণ একবার রূপান্তর করার পর আগের অবস্থায় ফিরে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল।

বিশ্লেষকদের মতে, বিটকয়েন মাইনিং কোম্পানিগুলোর বছরের পর বছর সস্তায় বিদ্যুৎ খুঁজে বের করার এবং দক্ষতার সঙ্গে বিশাল ডাটা সেন্টার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আর এই অভিজ্ঞতার সুযোগ নিয়েই অ্যানথ্রোপিকের মতো বড় এআই প্রতিষ্ঠানের সঙ্গে শত শত কোটি ডলারের চুক্তি করছে তারা। টেরাউলফ, আইওনিক ডিজিটাল, কোর সায়েন্টিফিক, আইরিস এনার্জি, বিটডিয়ার, রায়ট প্ল্যাটফর্মস ও হাট ৮-এর মতো শীর্ষ ক্রিপ্টো মাইনিং কোম্পানিগুলো এখন বিটকয়েন থেকে বিনিয়োগ সরিয়ে এআই অবকাঠামো তৈরিতে মনোনিবেশ করছে।

চলতি মাসের শুরুর দিকে রায়ট প্ল্যাটফর্মস এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সঙ্গে ৯ বিলিয়ন ডলারের ২০ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া বিশ্ববিখ্যাত মাইনিং কোম্পানি বিটডিয়ার অ্যানথ্রোপিককে কম্পিউটিং ক্ষমতা সরবরাহের জন্য ১৬ বছরের চুক্তি করেছে। নিজেদের ওয়েবসাইটের বর্ণনা ও কোম্পানির নাম পরিবর্তন করেও রূপান্তরের বিষয়টি নিশ্চিত করছে এসব প্রতিষ্ঠান। যেমন, অ্যাফ্লাইড ব্লকচেইন তাদের নাম বদলে করেছে অ্যাফ্লাইড ডিজিটাল।

২০২০ সালে কাজাখস্তানে বিশাল বিটকয়েন মাইনিং সাইট চালু করা প্রতিষ্ঠান এনেগিক্সও এখন এআইয়ের দিকে হাঁটছে। কোম্পানির প্রধান নির্বাহী ইয়েরবোলসিন সারসেনোভ জানান, তারা আত্মবিশ্বাসের সঙ্গে এআই অবকাঠামো উন্নয়নের দিকে এগোচ্ছেন এবং কাজাখস্তানসহ অন্যান্য অঞ্চলের শক্তি ও অবকাঠামোগত সক্ষমতা এআইয়ের উপযোগী করছেন।

তবে ক্রিপ্টো মাইনিং সাইটগুলোকে এআই উপযোগী করতে বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে। কোনও কোনও কোম্পানিকে এই খরচের জোগান দিতে নিজেদের জমানো বিটকয়েন বিক্রি করতে হয়েছে। দ্য এনার্জি ম্যাগ-এর বিশ্লেষক উলফি ঝাও ভবিষ্যদ্বাণী করে বলেন, বিটকয়েনের দাম বাড়লেও এআইয়ে রূপান্তরের এই ধারা অব্যাহত থাকবে।

ঝাও আরও বলেন, একবার যখন এই বহু-গিগাওয়াট ক্ষমতার অবকাঠামো এআই বা হাই-পারফরম্যান্স কম্পিউটিংয়ের উপযোগী করে প্রস্তুত করা হয়, তখন সেখান থেকে ফিরে আসার আর উপায় থাকে না। বিটকয়েন নেটওয়ার্ক থেকে যেকোনও সময় বের হয়ে যাওয়া যায়, কিন্তু ১০ বা ২০ বছরের জন্য জিপিউ লিজ চুক্তিতে সই করা মানে একটি নির্দিষ্ট আয়ের ধারাবাহিকতা বজায় রাখা।

অবশ্য বিটডিয়ারের প্রধান কৌশল কর্মকর্তা হারিস বাসিত জানান, তারা এআইয়ের পাশাপাশি বিটকয়েন মাইনিংও চালিয়ে যাবেন। তার মতে, বিটকয়েন মাইনিং নমনীয় এবং প্রয়োজনমতো বন্ধ করা যায়, অন্যদিকে এআই থেকে দীর্ঘমেয়াদি চুক্তিবদ্ধ আয় আসে, তাই এই দুই পদ্ধতির যৌথ মডেলটিই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকর হতে পারে।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ