শিরোনাম
◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা?

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশা মারতে এবার লেজার কামান নিয়ে এলো চীন

মশার উৎপাত বন্ধে যখন মশারি কিংবা কয়েল জ্বালিয়েও রক্ষা পাচ্ছে না মানুষ, তখন চীনে শুরু হয়েছে এক অভাবনীয় হাইটেক প্রযুক্তির ব্যবহার। ফটোন মেট্রিক্স লেজার কামানের মাধ্যমে তারা এর বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করেছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো দেখতে ছোট এই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে মশা শনাক্ত করে, গতিপথ হিসাব করে এবং লেজার রশ্মি ছুড়ে সেকেন্ডে নিঃশেষ করে দেয় একের পর এক মশা। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই এর আগাম বুকিং শুরু হয়ে গেছে। ডিভাইসটির সাধারণ সংস্করণের দাম ধরা হয়েছে ১ হাজার ৮৮ ডলার এবং ঘরের বাইরে ব্যবহারের জন্য ঘূর্ণায়মান বেজসহ সংস্করণের দাম ১ হাজার ১১৮ ডলার।

ফটোন মেট্রিক্স ডিভাইসটি মূলত লিডার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা স্বচালিত গাড়িতে ব্যবহার করা হয়। এটি চারপাশের নিখুঁত স্ক্যান চালিয়ে পোকামাকড়ের অবস্থান, দূরত্ব ও আকার শনাক্ত করতে পারে। ডিভাইসটির উন্নত সংস্করণ প্রায় ২০ ফুট (৬ মিটার) দূর থেকেই মশা শনাক্ত করতে সক্ষম। মশা চিহ্নিত হওয়ামাত্রই ভেতরের এক বিশেষ তড়িৎ-চৌম্বকীয় আয়না দ্রুত গতিতে ঘুরে লেজার রশ্মিকে একদম নিখুঁতভাবে মশার দিকে নির্দেশ করে এবং মুহূর্তের মধ্যে তা ধ্বংস করে।

নির্মাতাদের দাবি, প্রতি সেকেন্ডে ৩.৩ ফুট গতিতে উড়তে থাকা ২ থেকে ২০ মিলিমিটার আকারের যে কোনও পোকা এটি ধ্বংস করতে পারে। কিন্তু সাধারণ মশার সঙ্গে অন্য কোনো উপকারী পোকা (যেমন জোনাকি) ভুল করে আক্রান্ত হবে কি না, এমন প্রশ্নে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত বৈশিষ্ট্যের সঙ্গে মিললেই কেবল লেজার ফায়ার হবে।

ফটোন মেট্রিক্স দৃশ্যমান নীল লেজার (৪৫০ এনএম) এবং অদৃশ্য ইনফ্রারেড লেজার (৯৭৬ এনএম) দুই সংস্করণেই পাওয়া যাচ্ছে। তবে অদৃশ্য লেজারের ক্ষেত্রে অসাবধানতাবশত চোখের সরাসরি সংস্পর্শে এলে রেটিনার অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই পণ্যের প্রয়োজনীয় নিরাপত্তা সনদ ও স্বাধীন পরীক্ষার প্রক্রিয়াগুলো চলছিল। এসব সনদ যুক্ত হলে মশার বিরুদ্ধে এই লেজার কামানের লড়াই নতুন মাত্রা যোগ করবে।

  • সর্বশেষ