শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি

ছবি: এ আই দিয়ে তৈরি

ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি (জীবনবৃত্তান্ত) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। তাদের দাবি, এই বিপুল তথ্য দেশের চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ‘বিডিজবস’ থেকে সংগ্রহ করা হয়েছে। 

তবে বিডিজবস কর্তৃপক্ষ এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে এটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে।

গত রবিবার ডার্ক ওয়েবের একটি ফোরামে হ্যাকার গ্রুপটি ওই বিজ্ঞাপন প্রকাশ করে। তারা এই ডেটাসেটের দাম হাঁকিয়েছে ১ হাজার ডলার।

 হ্যাকাররা জানিয়েছে, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এই তথ্য বিক্রি করা হবে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্সের কথা উল্লেখ করেছে তারা। এই ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ ব্যক্তিগত ও পেশাগত নানা সংবেদনশীল তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে ছড়ানো তথ্যটি সঠিক নয়। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ডেটা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং একজন চাকরিপ্রার্থী নিজেই নির্ধারণ করেন কারা তার প্রোফাইল দেখতে পারবেন।

বিডিজবস আরও জানায়, নিবন্ধিত নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাকাউন্ট থেকে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। কোনো নিয়োগদাতা যদি এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির বা ফাঁসের চেষ্টা করে এবং তা প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যাচাই না করে কোথাও ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

  • সর্বশেষ