শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হবে উড়োজাহাজের জ্বালানি, নতুন প্রযুক্তিতে চীনা বিজ্ঞানীদের সাফল্য

চীনের বিজ্ঞানীরা প্লাস্টিক বর্জ্য থেকে উড়োজাহাজের জ্বালানি তৈরির নতুন একটি রাসায়নিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে পলিমারজাত প্লাস্টিককে ভেঙে তরল হাইড্রোকার্বনে রূপান্তর করা সম্ভব হচ্ছে। গবেষকদের দাবি, এ উদ্ভাবন প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিমান জ্বালানি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করবে।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউট এবং ফুদান ইউনিভার্সিটির গবেষকদের একটি যৌথ দল এ প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা পলিমারের দীর্ঘ রাসায়নিক শৃঙ্খল ভেঙে উড়োজাহাজে ব্যবহারের উপযোগী অ্যালকেন অণু তৈরিতে সফল হয়েছেন। এ প্রক্রিয়ায় তুলনামূলক কম দামের নিকেল ও কোবাল্টের মিশ্রণে তৈরি নতুন ধরনের একটি অনুঘটক ব্যবহার করা হয়েছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৬০ শতাংশেরও বেশি পলিওলেফিন বা পলিমারজাত প্লাস্টিক, যা সহজে পচে না এবং পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। নতুন এই প্রযুক্তির মাধ্যমে এসব প্লাস্টিক সরাসরি তরল জ্বালানিতে রূপান্তর করা সম্ভব হচ্ছে। পরীক্ষাগারে এ পদ্ধতিতে ৮২ শতাংশের বেশি তরল জ্বালানি উৎপাদনের সাফল্য পাওয়া গেছে।

গবেষকরা জানান, নতুন অনুঘটকটি অতিরিক্ত গ্যাস তৈরি না করে সরাসরি তরল হাইড্রোকার্বন উৎপাদনে সহায়তা করে। প্রচলিত প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির তুলনায় এটি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সক্ষম।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গবেষণাগারে সফল হলেও এই প্রযুক্তিকে শিল্প পর্যায়ে বড় আকারে প্রয়োগ করা এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য কার্যকরভাবে পরিশোধন করা এখনো বড় চ্যালেঞ্জ। এসব বাধা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে প্লাস্টিক বর্জ্য থেকেই টেকসই বিমান জ্বালানি উৎপাদনের পথ আরও সহজ হবে।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

  • সর্বশেষ