শিরোনাম
◈ ফেরান তোরেসের গোলে এগিয়ে স্পেন, ১০ জনের আর্জেন্টিনার সামনে শিরোপা বাঁচানোর কঠিন পরীক্ষা: খেলাটি সরাসরি দেখুন ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে ফেসবুকে সাময়িক বিভ্রাট, দুই ঘণ্টা পর সেবা স্বাভাবিক

এক মাসের ব্যবধানে আবারও বড় ধরনের সমস্যায় পড়েছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকতে পারছিলেন না। তবে প্রায় দুই ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে সমস্যাটির সমাধান হয়ে যায়।

ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকতে গেলেই ব্যবহারকারীদের একটি মেসেজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হয় ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না (অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল)’। তবে এই সময়ে মোবাইলের ফেসবুক অ্যাপ দিয়ে মোটামুটি স্বাভাবিকভাবেই ফেসবুক চালানো যাচ্ছিল। ফেসবুক ছাড়াও কেউ কেউ ইনস্টাগ্রাম চালাতেও সমস্যায় পড়েন, তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ঠিকঠাক চলছিল।

শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ আরও অনেক দেশের মানুষ এই সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন। এর ফলে ফেসবুকের ওপর নির্ভরশীল ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর এবং সংবাদমাধ্যমগুলোও সাময়িক ভোগান্তিতে পড়ে।

এর আগে গত ১২ জুনেও ফেসবুকের এমন সমস্যা হয়েছিল যা এক ঘণ্টা পর ঠিক হয়। আজকের এই হঠাৎ সমস্যা নিয়ে ফেসবুকের মূল কোম্পানি মেটা এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে এটি কোনো কারিগরি ত্রুটির কারণেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়