শিরোনাম
◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ ◈ ফাইনালে আর্জেন্টিনার এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০১:৪৫ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরান তোরেসের গোলে এগিয়ে স্পেন, ১০ জনের আর্জেন্টিনার সামনে শিরোপা বাঁচানোর কঠিন পরীক্ষা

বিশ্বকাপ ফাইনালের শিরোপা নির্ধারণী লড়াইয়ে অবশেষে গোলের দেখা মিলেছে অতিরিক্ত সময়ে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ১০৬ মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্পেন। বদলি হিসেবে মাঠে নেমে নিকো উইলিয়ামসের বাড়ানো বল থেকে জালে পাঠান তিনি।

নির্ধারিত ৯০ মিনিট এবং যোগ করা সময়েও কোনো দল গোল করতে পারেনি। তবে গোল না হলেও দ্বিতীয়ার্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে স্পেন। একের পর এক আক্রমণে আর্জেন্টিনাকে চেপে ধরে তারা, আর এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের দুর্দান্ত গোলকিপিংই বারবার রক্ষা করেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে ম্যাচের শেষ দিকে এনসো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেই সংখ্যাগত সুবিধাই অতিরিক্ত সময়ে কাজে লাগায় স্পেন।

বিরতির পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় স্পেন। ৪৬ মিনিটেই লিয়ান্দ্রো পারেদেসের ভুল পাস থেকে সুযোগ পান আলেক্স বায়েনা। তবে তার শট ঠেকিয়ে দেন মার্টিনেজ।

৫২ মিনিটে পারেদেস রদ্রিকে পিছন থেকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়ে।

স্পেনের আক্রমণের ধার এরপর আরও বাড়তে থাকে। ৫৫ মিনিটে নিকোলাস ওতামেন্দির সময়োপযোগী ট্যাকল, ৫৬ মিনিটে গঞ্জালো মন্টিয়েলের গোললাইন থেকে বল ক্লিয়ার করা এবং ৬৪ মিনিটে দানি ওলমোর শট মার্টিনেজের হাত ফসকে গেলেও গোল না হওয়ায় স্বস্তি পায় আর্জেন্টিনা।

৬২ মিনিটে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে একসঙ্গে দুই পরিবর্তন আনেন। মিকেল ওইয়ারসাবালের জায়গায় ফেরান তোরেস এবং ফাবিয়ান রুইজের বদলে পেদ্রিকে নামান। পরে ৭৫ মিনিটে আলেক্স বায়েনার পরিবর্তে নিকো উইলিয়ামস এবং দানি ওলমোর বদলে মিকেল মেরিনোকে মাঠে নামিয়ে আক্রমণে আরও গতি আনেন তিনি।

অন্যদিকে লিওনেল স্কালোনি বিরতির পর থেকেই একের পর এক পরিবর্তন করতে বাধ্য হন। পারেদেসকে নামানোর পর চোটের কারণে মাঠ ছাড়েন গঞ্জালো মন্টিয়েল ও ক্রিস্তিয়ান রোমেরো। এছাড়া রদ্রিগো ডি পলের বদলে জুলিয়ানো সিমেওনেকেও নামানো হয়।

৬৫ মিনিটের পর থেকে স্পেনের চাপ আরও বেড়ে যায়। লামিনে ইয়ামালের একের পর এক ড্রিবল, পেদ্রি, ফেরান তোরেস, আয়মেরিক লাপোর্ত ও পাও কুবার্সির শট—সবই ঠেকিয়ে দেন মার্টিনেজ। বিশেষ করে ৬৭ মিনিটে ইয়ামালের ক্রস থেকে ফেরান তোরেসের হেড এবং ৮০ মিনিটে লাপোর্তের হেড দারুণভাবে রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।

পরিসংখ্যানও স্পেনের আধিপত্যের সাক্ষ্য দেয়। নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচের প্রথম ৯০ মিনিটে শটবিহীন থাকল আলবিসেলেস্তেরা। একই সঙ্গে তাদের বল দখলের হার ছিল মাত্র ৩৪ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে তাদের সর্বনিম্ন। ম্যাচে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বল স্পর্শ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যা স্পেনের একতরফা আধিপত্যেরই প্রতিফলন।

অন্যদিকে ইয়ামাল পুরো ম্যাচজুড়েই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। তিনি পাঁচটির বেশি সফল ড্রিবল সম্পন্ন করেছেন, যা ২০১৪ সালের ফাইনালে লিওনেল মেসির সাতটি সফল ড্রিবলের পর বিশ্বকাপ ফাইনালে প্রথম এমন কীর্তি।

শেষ দিকে নাটকীয়তা আরও বাড়ে। ৮২ মিনিটে এনসো ফার্নান্দেজ হলুদ কার্ড দেখেন। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাও কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি স্লাভকো ভিনচিচ।

গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের নিখুঁত অ্যাসিস্ট থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ফেরান তোরেস। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

এখন অতিরিক্ত সময়ের শেষ ভাগে ১০ জনের আর্জেন্টিনার সামনে শিরোপা ধরে রাখতে হলে ম্যাচে সমতা ফেরানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়