শিরোনাম
◈ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ : স্পন্সরশিপ ভিসার নতুন আবেদন স্থগিত করলো কানাডা ◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি ◈ যেকোনো সময় কাঁপতে পারে ঢাকা, ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা বিশেষজ্ঞদের ◈ জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল? ◈ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ◈ '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলা ভাইরাল সুহিকে আগেই টিসি দেওয়া হয়েছিল, থানায় মাইলস্টোনের জিডি ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধুমধাম আয়োজনে ‘বিয়ে’ করল দুই হিউম্যানয়েড রোবট

প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে এবার অভিনব এক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। রাশিয়ার রাজধানী মস্কোর পুশকিন লাইব্রেরিতে প্রথমবারের মতো দুই হিউম্যানয়েড রোবট ‘সাতপাকে বাঁধা’ পড়ল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় আয়োজিত এই বিয়েতে ছিল শপথ গ্রহণ থেকে শুরু করে আংটির বদলে ব্রেসলেট বিনিময়ের মতো সব আনুষ্ঠানিকতা। প্রযুক্তি জগতের এই প্রদর্শনী ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা।

অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রোবট দুইটির নাম দেওয়া হয়েছে রবার্ট এবং মাটিল্ডা। এর আগে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এদের প্রদর্শন করা হয়েছিল। রবার্টকে মূলত একজন অফিসকর্মী ও ব্লগারের আদলে তৈরি করা হয়েছে, আর মাটিল্ডার নকশা করা হয়েছে একজন ব্যালে নৃত্যশিল্পীর আদলে। 

অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল একটি রোবট কুকুর, যা বিয়ের ব্রেসলেটগুলো বহন করে নিয়ে আসে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি সংলাপের মাধ্যমেই রোবট দুটি একে অপরের কাছে বিয়ের শপথ গ্রহণ করে এবং অনুষ্ঠানের সঞ্চালক তাদের আনুষ্ঠানিকভাবে রোবট দম্পতি হিসেবে ঘোষণা করেন।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে রোবট কি সত্যিই আইনত বিবাহিত হতে পারে? বাস্তবে এটি কোনো আইনগত বিয়ে ছিল না। রোবট নির্মাতা প্রতিষ্ঠান আইটি-ইম্পেরিয়াল আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মানুষের নজর কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটের অগ্রগতির দিকে আকর্ষণ করা। আয়োজকদের মতে, ভবিষ্যতে রোবট কেবল কারখানার কাজে সীমাবদ্ধ থাকবে না, বরং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এই বার্তাটিই তারা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চেয়েছেন।

বর্তমানে টেসলার অপ্টিমাস, ফিগার এআই, ইউনিট্রি এবং বোস্টন ডাইনামিকসের মতো বিশ্বের নামী প্রযুক্তি সংস্থাগুলো মানুষের মতো হাঁটাচলা ও কাজ করতে সক্ষম রোবট তৈরির কাজে ব্যস্ত। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বর্তমানে এমন সব রোবট তৈরি করা হচ্ছে, যাদের গায়ের চামড়া ও মুখের অভিব্যক্তি মানুষের মতোই বাস্তবসম্মত। যদিও এই প্রযুক্তি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে এখনো বেশ কিছুটা সময় লাগবে এবং এর ব্যয়ভারও অনেক বেশি, তবে রাশিয়ার এই আয়োজন প্রমাণ করে যে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আগের তুলনায় অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়