শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

মার্কিন প্রশাসনের নির্দেশে নিজেদের শক্তিশালী নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের কার্যক্রম স্থগিত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। গত সপ্তাহে মডেলটি উন্মোচনের মাত্র কয়েক দিনের মাথায় মার্কিন প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) অ্যানথ্রোপিক তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি নাগরিকদের ‘ক্লড ফেবল ৫’ ব্যবহার থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামটিকে অত্যন্ত শক্তিশালী হিসেবে বর্ণনা করেছে। সরকারি নির্দেশনার সঙ্গে সংগতি রেখে তারা সব গ্রাহকের জন্য ‘ফেবল ৫’ এবং ‘মিথোস ৫’ ডিজেবল বা নিষ্ক্রিয় করতে বাধ্য হয়েছে। অ্যানথ্রোপিকের এই ‘ক্লড ফেবল ৫’ মূলত ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির প্রতিদ্বন্দ্বী।

মার্কিন সরকারের ধারণা, ফেবল ৫-এর সফটওয়্যার বিধিনিষেধ এড়িয়ে স্পর্শকাতর তথ্য সংগ্রহের পদ্ধতি বা ‘জেলব্রেকিং’ শনাক্ত করা হয়েছে। তবে অ্যানথ্রোপিক দাবি করেছে, এই দুর্বলতাগুলো অত্যন্ত সামান্য এবং অন্যান্য পাবলিক এআই মডেলেও একই ধরনের সমস্যা রয়েছে।

এর আগে এপ্রিল মাসে পরীক্ষার সময় প্রতিষ্ঠানটি নিজেই ঘোষণা করেছিল যে, এই টুলটি এতটাই বুদ্ধিমান যে কম্পিউটার সিস্টেম হ্যাক করার সক্ষমতা থাকায়, এটি অবমুক্ত করা বিপজ্জনক হতে পারে।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অ্যানথ্রোপিকের সম্পর্ক বেশ উত্তপ্ত। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন এবং সাবেক মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ অ্যানথ্রোপিককে ‘সাপ্লাই চেইন রিস্ক’ হিসেবে অভিহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়