শিরোনাম
◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে আইফোন অতিরিক্ত গরম হয়ে যায়, বেশি গরম হলে যা করবেন

এখন অনেকের পকেটেই আইফোন দেখা যায়। আগে আইফোন শুধুমাত্র উচ্চবিত্তদের কাছে দেখা গেলেও আজকাল সহজলভ্য হওয়ায় অনেকের কাছেই দেখা যায় আইফোনের কোনো না কোনো মডেল।

তবে গরমের সময়ে এই ফোনের একটি সাধারণ সমস্যা হলো অতিরিক্ত গরম হয়ে যাওয়া। অনেকেই মজা করে বলেন, ফোন ঠান্ডা করতে নাকি ফ্রিজে রাখতে হয়! কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই ঠিক নয়। ফোন গরম হয়ে গেলে এর পারফরম্যান্সও কমে যেতে পারে।

কেন আইফোন গরম হয়?

  • তীব্র রোদে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে তা দ্রুত গরম হয়ে যায়।
  • চার্জে লাগিয়ে একটানা ব্যবহার করলে ফোনের তাপমাত্রা বেড়ে যায়।
  • ফোনে অনেক ভারী অ্যাপ বা দীর্ঘ সময় গেম খেললেও হিটিং সমস্যা দেখা দেয়।
  • একসঙ্গে ব্লুটুথ, জিপিএসসহ একাধিক ফিচার চালু রাখলেও ফোন গরম হতে পারে।


ফোন বেশি গরম হলে কী করবেন?

  • ফোনটিকে ঠান্ডা পরিবেশে কিছুক্ষণ রেখে দিন।
  • খুব ভারী কভার ব্যবহার না করাই ভালো, কারণ এতে তাপ আটকে থাকে।
  • প্রয়োজন না হলে ভারী অ্যাপগুলো বন্ধ করে দিন, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ।
  • লো পাওয়ার মোড চালু রাখতে পারেন।
  • প্রচণ্ড রোদে ফোন ব্যবহার এড়িয়ে চলুন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি—ফোন ঠান্ডা করার জন্য কখনোই ফ্রিজে রাখবেন না বা পানিতে ভেজাবেন না। আবার ফোন অতিরিক্ত গরম থাকলে তখনই চার্জে লাগানো থেকেও বিরত থাকুন, নাহলে ক্ষতি হতে পারে।

  • সর্বশেষ