শিরোনাম
◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৩ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় সুখবর আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদের জন্য

আইফোন ১৪ ও আইফোন ১৫ ব্যবহারকারীরা আরও এক বছর বিনা মূল্যে স্যাটেলাইটনির্ভর ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করতে পারবেন। অ্যাপলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত।

২০২২ সালের নভেম্বরে প্রথম যুক্তরাষ্ট্রে চালু হওয়া এ প্রযুক্তি মোবাইল বা ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপৎসংকেত পাঠাতে সাহায্য করে। ইতিমধ্যেই এই সুবিধা ব্যবহার করে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। শুরুতে দুই বছরের জন্য বিনা মূল্যে এটি ব্যবহারের সুযোগ দেওয়া হলেও, পরে এক বছরের জন্য সময় বাড়ানো হয়। এবার আবারও বাড়ানো হলো মেয়াদ।

সম্প্রতি উন্মোচিত অ্যাপল ওয়াচ আলট্রা ৩–তেও স্যাটেলাইট সংযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে অ্যাপলের আরও পণ্যে এ সুবিধা যুক্ত করা হবে, যাতে ব্যবহারকারীরা যেকোনো স্থানে থেকেও সংযুক্ত থাকতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ মোট ১৭টি দেশে এ সুবিধা চালু রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিনা মূল্যে স্যাটেলাইট এসওএস সুবিধার মেয়াদ বাড়ানো অ্যাপলের কৌশলগত পদক্ষেপ। এটি ব্যবহারকারীদের সন্তুষ্টি ও ব্র্যান্ডের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তবে ২০২৬ সালের পর থেকে এ সুবিধা ব্যবহারের জন্য খরচ কত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।সূত্র: ইন্ডিয়া টুডে

 

  • সর্বশেষ