শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে চন্দ্র-সূর্যগ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কারের গোপন সত্য

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে প্রচলিত রয়েছে নানা ধরনের কুসংস্কার। বিশেষজ্ঞদের মতে, এই কুসংস্কার ও ভুল ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

প্রচলিত কিছু ভুল ধারণার মধ্যে অন্যতম হলো, গ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না করা উচিত নয়। অনেক জায়গায় মানুষ মনে করে, গ্রহণের সময় খাবার গ্রহণ বা রান্না করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে পদার্থবিজ্ঞানীরা এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন।

দ্বিতীয় ভুল ধারণা হলো, গর্ভবতী নারীরা গ্রহণের সময় বাইরে গেলে গর্ভের শিশুর শরীরে জন্মদাগ, হৃদপিণ্ডে ছিদ্র বা বিকলাঙ্গতা হতে পারে। এ ধরনের ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তৃতীয় ভুল ধারণা হলো, গ্রহণের সময় ভ্রমণ করা বা বাইরে থাকা ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, সূর্য বা চাঁদের গ্রহণ চলাকালীন সময়ে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসৃত হয় না, তাই এ ধরনের ভয় অমূলক।

Advertisement

গ্রহণের পর গোসল করার প্রচলিত ধারণা সম্পর্কেও বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বলা হয়, গ্রহণের সময় যে ক্ষতিকর রশ্মি শরীরে লেগে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য গোসল করা হয়। কিন্তু এটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

একই সঙ্গে, বিশেষ সতর্কতা অবলম্বন করে সূর্যগ্রহণ দেখার কুসংস্কারও রয়েছে। তবে পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরীন আহসান উল্লেখ করেছেন, শুধু গ্রহণের দিন নয়, সব সময় সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রবিবার, ৭ সেপ্টেম্বর। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

 

  • সর্বশেষ