শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির সদস্য সচিব নির্বাচিত

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের কৃতি সন্তান, মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী অকার্যকর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব হন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. আন্দালিব ইকবাল ইরা, অধ্যাপক ডা. সাবিহা ইয়াসমিন মনি ও অধ্যাপক ডা. খোশরোজ সামাদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. ইউসুফ শিবলী, অধ্যাপক ডা. মাহবুবুল আলম ও অধ্যাপক ডা. মনিরা আফরীন।

সভাটি পরিচালনা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত ও প্রয়াত ফার্মাকোলজিস্টদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ে সোসাইটির গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করবে।

  • সর্বশেষ