শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর এবং শিয়াল মিশ্রণে ক্রসব্রিড ‘ডগজিম’ মারা গেছে 

মুসবা তিন্নি: [২] ২০২১ সালে ব্রাজিলের ভ্যাকেরিয়া এলাকায় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি প্রাণীর। সেটির শারীরিক গড়ন ছিল কুকুরের মতো, কানের অগ্রভাগ তীক্ষ্ন, নাক পাতলা আর শরীরে ঘন পশম। আহত অবস্থায় সেটিকে চিকিৎসার জন্য পশুচিকিৎসকের কাছে নেয়া হয়। সূত্র : ইয়ন

[৩] সুস্থ হওয়ার পর প্রাণীটির জাত নির্ধারণে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে সেটির জিন বিশ্লেষণ করা হয়। তাতে জানা গেছে, স্ত্রী প্রাণীটির মা একটি শিয়াল আর বাবা একটি কুকুর। গবেষণা থেকে পাওয়া তথ্য অ্যানিম্যালস নামের একটি সাময়িকীতে সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

[৪] তবে, প্রাণীটি এখন বেঁচে নেই। গত বছর অজানা কোনো কারণে সেটির মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, প্রাণীটি কুকুর ও শিয়ালের প্রথম সংস্করণ। এ দুই প্রজাতির প্রাণী থেকে সংকর প্রাণী তৈরি হলেও সেগুলো (সংকর) সন্তান জন্ম দিতে পারে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

[৫] কুকুর ও শিয়াল থেকে জন্ম নেওয়া ওই প্রাণী জীবিত অবস্থায় দুটি নামও পেয়েছিল। গবেষকেরা এর নাম দিয়েছিলেন ‘গ্রাক্সোরা’। কিন্তু যারা প্রাণীটির দেখাশোনা করতেন, তারা ডাকতেন ‘ডগজিম’ নামে। ‘ডগজিম’কে যে খাবার দেওয়া হতো, তা খেতে চাইতো না সেটি। খাবার হিসেবে ইঁদুরজাতীয় জীবিত প্রাণী পছন্দ করত সেটি।

[৬] প্রাণীটির সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছিল ফ্লাভিয়া ফেরারি নামের এক প্রাণী সংরক্ষণবিদের। তার ভাষ্যমতে, প্রাণীটি লাজুক প্রকৃতির ছিল, কুকুরের মতো মিশুক ছিল না। আবার বন্য প্রাণীর মতো আগ্রাসীও নয়। লোকজন এড়িয়ে চলতে পছন্দ করলেও কখনো কখনো সেটির কাছে যাওয়ার সুযোগ পাওয়া যেত। সম্পাদনা: ইকবাল খান

এমটি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়